Tuesday, October 3, 2017

ভারতীয় উপমহাদেশের প্রাচীন ব্যাংক ব্যবস্থা


ভারতীয় উপমহাদেশে ব্যাংক ব্যবস্থা প্রচলনের অনেক আগে ও এই অঞ্চলে মানুষদের মধ্যে সংকটের সময়ের জন্য  অর্থ জমানোর প্রচলন ছিল।ধর্ম কে ব্যবহার করে সুন্দর একটা নিয়মের প্রচলন ঘটিয়েছিল ।
তখন দুর্ভিক্ষ ছিল ফি বছরের সমস্যা ।আর এই সময়ের নগদ  অর্থ বলতে কিছু থাকতো না মানুষের হাতে ।এই সংকট সমাধানের জন্য  ধর্মীয় ভাবে একটা রীতি প্রচলন হয় । প্রতিটি বাড়িতে একটা করে লক্ষীর ঘট রাখা মঙ্গলের প্রতিক হিসেবে দেখা হতো আর সেখানে  টাকা রাখা ছিল  মঙ্গলের ।একটা সময় শুধু বিত্তবানরা  সেখানে টাকা রাখতেন।কিন্তু এই ব্যপারে আস্তে আস্তে সাধারন মানুষদের আগ্রহী করে তোলা হয়, একরকম ভয় দেখিয়ে বলা চলে। এই রীতি না মানলে গৃহলক্ষী,  গৃহত্যাগ করবে বলে প্রচার করা হয়।
। ভয় পেয়ে হোক আর অথবা অন্য কোনও কারনে সবাই নিজের সাধ্য মতো সেখানে অর্থ জমা করত। সেই জন্যই  প্রতিদিন সন্ধ্যা বেলা  আনা,আধুলি,সিকি, পাই অন্তত পক্ষে একটা  কড়ি রাখার চেষ্টা করত সবাই। একে বারে গরিবরা ও কিছু ধান রাখত প্রতিদিন ।সেই অর্থে কেউ কখন হাত দিতো না।এখন অনেক পরিবার আছে যাদের লক্ষীর ঘট কখন ভাঙা হয় নি।আর এই ভাবে জমা হতো বিশাল একটা অর্থ ।দুর্ভীক্ষ চলা কালিন সময়ে জীবন বাঁচাতে এই অর্থ ব্যবহারের প্রথা ছিল ।তাও বিশেষ নিয়ম মেনে।এই উপমহাদেশের অনেক গুলি পরিবার এখন সেই রীতি মেনে চলছে ।যদিও ব্যাংক আসার পর এটা আর তেমন ফল দায়ক নয়।

No comments:

Post a Comment

Group of FIFA World cup 2018

Group A : Russia Saudi Arabia Egypt Uruguay  Group B: Portugal Spain Morocco Iran  Group C: France Australia Pe...